এই শহরে তো আরও
অনেক অনেক বেলকনি আছে।
আছে
বেলকনিতে চুলখোলা সুদৃশ্য রমনীগণ।
বিকেলের কনে দেখা আলোয়,
তারাও তো পথের পানে তাকায়।
কই!
আমি তো একদিনও
তাদের অথবা তাহাদের
বেলকনিতে উকি দেই না!
কেনো
তোমার বেলকনিতেই
চোখ পরে বারবার!
ট্যাগ poem-18 (বাংলা)
-
তোমার বেলকনি