পৃথু স্যন্যাল

ট্যাগ poem-29 (বাংলা)

  • মহাকাল

    তার সাথে শেষবার কথা হবার পর
    কেটে গেছে অনেক অতন্দ্র প্রহর।
    নক্ষত্রেরা সরে গেছে অক্ষান্তর
    কেটে গেছে কয়েক জন্ম। জন্মান্তর।
    যে জন্মে ভালোবাসা ছিলো,
    ছিলো অনেক সফল স্বপ্ন,
    ছিলো মানুষ-মানুষীর কাছে আসার
    কাছে থাকার অনবদ্য সময়।
    তার সাথে শেষবার কথা হবার পর
    অনেক জন্ম ধরে পিতারা, পিতমহিরা
    খুঁজে চলেছে অহর্নিশ
    সেই মুখোমুখি বসিবার প্রহর।
    কী নিদারুণ!
    নিদারুণ বাস্তবতা নিয়ে বয়ে চলে কাল।
    মহাকাল।
    সেই প্রহর আসে না।
    কেটে যায় মহাকাল।