তাঁর পবিত্র মুখ
কোনো এক রূপসী নদীর ধারে, এক জন্মে
দেখা হয়েছিলো তার সাথে
একলা শালিক অথবা ঘুরে ঘুরে যে নিজের সাথে কথা কয়।
ডোবাজলে যে ঘ্যাঙর ব্যাক ডাকে তার ব্যাঙানিরে।
তেমন করে দেখা হয়েছিলো তার সাথে।
দেখা হয়েছিলো কোনো এক শিমুলের তলে,
তুমুল কোয়াশার পাখনায় ভর করে অজানা এক ভোরের শিশিরে।
যেখানে হঠাৎ দেখা দেয়, হাওড় পারে উদলা শিশু
হিজলের তলে নিয়ে তার পবিত্র মুখ, সরল হাসিখানি ধরে।
তার সাথে দেখা হয়েছিলো
সেই অচিন পাড়াগাঁর সন্ধ্যা নামা মাঠের কোনে
কিশোরীর ডাকে ঘরে ফেরা প্যাঁক প্যাঁক হাঁসেদের সাথে।
তুমুল গোলাপি আভায় ঢেকে যাওয়া
লখা কিংবা রঙিয়ার চরের ছাদের মতো আকাশের নিচে
ঝিড়িঝিড়ি শব্দে যখন কথা কয় বাঁশের পাতারা বাতাসের সাথে।
তার সাথে দেখা হয়ছিলো কোনো এক বর্ষার সন্ধ্যায
কদমের ফুলে ঢেকে যাওয়া পথের পরে।
আর হাজার বছর ধরে তার পবিত্র মুখ
জেগে আছে এই মহা-পৃথিবীর পরে।
ট্যাগ poem-34 (বাংলা)
-
পবিত্র মুখ