তথাপি অনিন্দিতার কথাই সত্য হোক,
সত্য হোক তার আবদার।
পৃথুর এক্স-দের তালিকায় যুক্ত হোক
আরেকটি নাম।
যুক্ত হোক খাদিজাতুল কোবরা’র নাম।
হাজারো কিংবা অসংখ্য এক্স তালিকায়
আরেকটি নাম যুক্ত হলে ক্ষতি কী!
না হয়,
নাস্তিকের এক্স-এ আসলো ইসলামি নাম।
কী ক্ষতি হয় তাতে!
বদলে কি যায় ভালোবাসা!
পৃথু তো তাকেও ভালোবাসে।
যে বলেছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পরলে তবেই
হবে ভালোবাসা কিংবা প্রেমের ষোলকলা।
এবং মাথায় টুপি এবং হাতে তসবি
নিয়েছিলো যদি ভালোবাসা মিলে!
অজস্র চেষ্টার পরে
কি মানুষ বদলে যায়!
বদলে কি যায় পুরুষ,
অথবা মানুষ,
যে ভালোবাসা খুঁজে মানুষীর হৃদয়ে!
অথবা
বদলে যায় কি তার কথা!
যে বলেছিল,
আপনার এক্স হওয়াও সৌভাগ্য!
ট্যাগ poem-38 (বাংলা)
-
খাদিজাতুল কোবরা