তবু বিষাক্ত সময়ে হাত ধরে বেঁচে থাকে সুচিতারা,
অথবা তাদের, তাহাদের পঙ্কিল পথে যারা আনাগোনা করে,
বেঁচে থাকে সেইসব গনিকালয়ে গমনকারী মহাপুরুষেরা,
বেঁচে থাকে সেইসব পবিত্র, মহাপবিত্র ধর্মাবতার দেবতারা।
একে একে বন্ধ হয়ে গেলে পৃথিবীর পথে পথে বেসাতি আলয়,
জেগে উঠে সুচিতারা, জ্বলে উঠে তাদের ঘরের লাল নীল আলো।
মরা পৃথিবীর পরে কাল বৈশেখীর আভাস দিয়ে যারা শুধুই হাপিত্যেশ বিলোয়,
তবু বিষাক্ত সময়ের হাত ধরে বেঁচে থাকে সেইসব সুচিতারা, সবিতারা।
ট্যাগ poem-40 (বাংলা)
-
সুচিতা, সবিতারা