পৃথু স্যন্যাল

ট্যাগ poem-43 (বাংলা)

  • জুলিয়ার সাথে রাত

    দু’জন
    দু’জনকে জানার রাতে
    হঠাৎ একবার, এক পলক
    ধরেছিলাম জুলিয়ার হাত।
    ঠিক কখন, কী কারণে তখন
    জুলিয়ার হাত ধরেছিলাম
    মনে নেই।

    শুধু মনে আছে
    গল্পে গল্পে কেটে গেছে আমাদের রাত,
    প্রথম দেখার রাত।

    সাথে খোলা হয়েছে
    এক এক করে দুই দুইটা
    রেড ওয়াইনের ছিপি।

    ঠিক কখন, কী কারণে
    সে রাতে ধরেছিলাম
    জুলিয়ার হাত।
    মনে নেই।

    শুধু মনে আছে,
    জুলিয়ার পরনে ছিল
    শুভ্র উলের ফ্রক।

    মনে আছে
    তাঁর বসার ঘরের মৃদু আলোয়
    সামনে বসে আছে দেবী নয়,
    আবার চপলও নয়, বালিকা।
    শুধুই বালিকা।

    তাঁর মুগ্ধ চোখ, পরেছিল চোখে
    সে রাতে। চেনাজানার রাতে।
    প্রথম দেখার রাতে।

    জানি না কখন। ঠিক কখন
    জানলায় এসে দাঁড়িয়েছে
    ভোরের আলো।
    ঝলকানি নয়, যেনো বলছে
    অনেক তো হলো,
    এবার যার যার ঘরে চলো।

    এরপর,
    দু’জনই দু’জনকে বলেছি
    আবার কোন রাতে
    বসবো এভাবে মুখোমুখী! বলো!