পৃথু স্যন্যাল

ট্যাগ poem-44 (বাংলা)

  • ফেরো না

    না।
    ফেরো না।
    ফেরায়ো না।
    থাক।
    শিকেয় তোলা থাক।
    সযতনে এক টুকরো
    বিরহ।
    কী প্রয়োজন আর
    প্রেম অথবা ভালোবাসার
    প্রতিশ্রুতি দিয়ে পরস্পর
    সেঁকলে আবদ্ধ থেকে
    দায় বয়ে বেড়াবার!
    তারচেয়ে কভু
    খুঁজো নাকো তুমি,
    অথবা আমিও
    খুঁজবো না আর
    আমাদের সন্দেশ পারাপার।
    শুধু জানা থাক।
    আমাদের কেউ ছিলো একদিন
    একদিন ভালোবাসার।