পৃথু স্যন্যাল

চলে যাচ্ছে ঠিকঠাক

ব্যাপারটা এমন না যে,
কেউ জানতে চেয়েছে,
কেমন আছো।
তবু বলতে ইচ্ছে করে,
ইচ্ছে করে জানাতে তাঁকে,
অনিন্দিতাকে।
তাঁরই শেখানো বুলি,
”চলে যাচ্ছে ঠিকঠাক”।
হ্যাঁ
চলে যাচ্ছে ঠিকঠাক।
বিশ্বাস করো,
বিশ্বাস করো অনিন্দিতা।
চলে যাচ্ছে ঠিকঠাক।
শুধু দুইটা ঘুমের ওষুধ না খেলে
আজকাল আর ঘুম আসে না।

আরও পড়ুন