— পৃথু স্যন্যাল।
অনেক কিছু করার ছিলো,
করার ছিলো হোম ওয়ার্ক,
কয়েকটা ইমেইল।
দুএকটা বেওয়ারিশ কবিতা
লেখার কথা ছিলো।
কথা ছিলো, গল্প লেখার
তোমার আমার গল্প।
অনেক কিছু করার ছিলো,
কথা ছিলো তোমার সাথে
ঘণ্টার পর ঘণ্টা।
কথোপকথন।
কিছুই করা হয় না,
অথচ সময় বয়ে যায়।
কিছুই করা হয় না,
সবকিছু থেকে যায়,
একই রকম।
আগের মতোই।
সবকিছু থেকে পালিয়ে বেড়াই,
পালিয়ে বেড়াই প্রেম থেকে,
পরিণয় থেকে।
জীবন থেকে।
করা হয় না কিছুই।
অথচ
অনেক কিছু করার ছিলো।