পৃথু স্যন্যাল

নিষিদ্ধ শহরে

তুমি
নিষিদ্ধ শহরে থাকো বলে

আরও পড়ুন

আমি
সিদ্ধ হতেই তোমার হাতেখড়ি
নিয়েছিলাম।

আরও পড়ুন

গিয়েছিলাম
পলাতক জীবনের নতুন দরজা
জানলা খুলে দিতে,
খুলে দিতে জীবন।

তুমি
নিষিদ্ধ শহরে থাকো বলে
তোমার
নামে শপথ নিলাম।

শপথ
নিলাম সেই সপ্ত আকাশ
আর
বিশ্ব ভূমণ্ডলের ভণ্ড ঈশ্বরের
নামে।

তবু
যদি তুমি এবং তোমার শরীরের
ছোঁয়ায়
জন্ম
জন্মান্তরের পাপ আমাকে গিলে।

যে পাপ
জন্মের তরেই হয়েছে লেখা,
হয়েছে
আজন্ম অভিশাপ।

তবু
বয়ে চলে যে জীবন,
সে জীবন শুদ্ধ করতেই
তোমার কাছে গিয়েছিলাম।

আরও পড়ুন

শুধু
আমাদের মাঝখানে ছিল
অবাধ শব্দের আনাগোনা।
আর
হয়ত ছিল কিছু নিষিদ্ধ লেনাদেনা।

নভোমণ্ডলের
ভণ্ড ঈশ্বর
দেখছিলো
কি না জানি না।

আরও পড়ুন

শুধু
জেনেছিলাম,
আমাদের
কোনো ঈশ্বর ছিল না।

আর
আমি–

আরও পড়ুন

আজও
সিদ্ধ নই।

শুদ্ধও নই।

আরও পড়ুন

শুধু
তোমার নিষিদ্ধ শহরের
দরজার কাছে
দাঁড়িয়ে আছি।
ঠায়।

দরজা
খোলে না।
জানলা
খোলে না।

আরও পড়ুন

মেটে না
আমার শুদ্ধ হবার
আজন্ম বাসনা।